মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত

বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত

আপন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ রবিবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র, আইন-বিচার, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে চূড়ান্ত দিনের মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এ মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নেয়। এছাড়া অংশ নেয় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত ফোর্স। বাংলাদেশ বিমানবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন মেরিটাইম সংস্থাও অংশগ্রহণ করে।

মহড়ায় নৌ রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় নৌ স্থাপনার প্রতিরক্ষা অনুশীলন পরিচালিত হয়। চূড়ান্ত দিনে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস-টু-এয়ার মিসাইল ফায়ারিং, এন্টি-এয়ার র‌্যাপিড ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, UAV অপারেশন এবং নৌকমান্ডোদের HVBSS অনুশীলন অনুষ্ঠিত হয়।

সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, নৌপথের নিরাপত্তা, চোরাচালান ও জলদস্যু দমন এবং উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণই এ মহড়ার মূল উদ্দেশ্য।

মহড়ার সফল সমাপ্তিতে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি দেশের সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় অর্থনীতিতে নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!