মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ

দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ

আপন নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৪ মাস কারাবন্দি থাকার পর যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে তিনি মুক্তি লাভ করেন। দীর্ঘ কারাবাসের কারণে বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

২০২৪ সালের ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গেলে তিনি মভে’র শিকার হয়ে গ্রেফতার হন। পরে বনানী থানার একটি মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি হত্যা মামলা, বংশাল থানায় একটি হত্যা মামলা এবং ওয়ারী থানায় আরেকটি হত্যা মামলা দায়ের ছিল। প্রতিটি মামলাই এফআইআরমুখী হওয়ায় তিনি দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন।

গ্রেপ্তারের আগ পর্যন্ত অ্যাড. সোহাগ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নির্দেশে ঢাকার আদালত অঙ্গনে দলের নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সাহসিকতার সঙ্গে আদালত এলাকায় অবস্থান নিয়ে আইনি কর্মকাণ্ড পরিচালনা করেন।

এ ছাড়া তিনি মতিয়া চৌধুরীর নামাজে জানাজায় অংশ নেন এবং আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানান। তার নেতৃত্বে গুলশানে সেদিন ‘জয় বাংলা’ ধ্বনি উচ্চারিত হয়। ধানমন্ডি ৩২ নম্বর, গুলিস্তান দলীয় কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি দলের পক্ষে সবার আগে উপস্থিত ছিলেন।

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের মৃত্যুর পর কলাপাড়ায় তার নেতৃত্বেই জানাজা ও দাফন সম্পন্ন হয়। ৫ আগস্ট পরবর্তী সময়ে তার সাহসী ভূমিকা দলের নেতাকর্মীদের আশাবাদী করে তোলে।

দীর্ঘ কারাবাস শেষে অ্যাড. শামীম আল সাইফুল সোহাগের মুক্তিকে স্বাগত জানিয়ে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!