পটুয়াখালীতে সুন্দরবন-১৪ লঞ্চ লকডাউন; ৩৬জন ষ্টাফ কোয়ারেন্টাইনে | আপন নিউজ

রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ আমতলীতে পিআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা; হেল্পার নি’হ’ত; চালক আ’হ’ত কলাপাড়ায় মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ মাদরাসায় সংবর্ধনা পর্যটন নগরী কুয়াকাটায় বৃহৎ প্রকল্প নিয়ে ইস্তানবুল হোটেলের অগ্রযাত্রা
পটুয়াখালীতে সুন্দরবন-১৪ লঞ্চ লকডাউন; ৩৬জন ষ্টাফ কোয়ারেন্টাইনে

পটুয়াখালীতে সুন্দরবন-১৪ লঞ্চ লকডাউন; ৩৬জন ষ্টাফ কোয়ারেন্টাইনে

পটুয়াখালীঃ

করোনা সংক্রমন এড়াতে সরকারের নিষেধাজ্ঞা না মেনে পটুয়াখালী-ঢাকা নৌরুটে চলাচলের দায়ে সুন্দরবন-১৪ লঞ্চটিকে লকডাউন করে সুপারভাইজার, মাষ্টার, সুকানি সহ ৩৬ জন ষ্টাফকে নদীতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে পটুয়াখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় ও গোলাম সরওয়ার পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন।

জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী-ঢাকা রুটের সুন্দরবন-১৪ দোতলা লঞ্চ ঢাকা থেকে ছেড়ে বৃহস্পতিবার রাত দশটার দিকে পটুয়াখালীর লোহালিয়া নদীতে প্রবেশ করে টার্মিনালের অদূরে থামিয়ে আলো নিভিয়ে দেয়। অভিযোগ ওঠে পথে পথে ছাড়াও ঐ সময় লঞ্চ থেকে ট্রলার ও নৌকায় বিপুল সংখ্যক যাত্রী নামিয়ে দেয়া হয়। পরে রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায়, গোলাম সরওয়ার, পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান এবং স্থানীয় সংবাদকর্মীরা ট্রলার যোগে লঞ্চটিতে পৌঁছায়। এসময় লঞ্চ ইনচার্জ মোহম্মদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পায়নি। পরে ভ্রাম্যমান আদালত লঞ্চটিকে লকডাউন করে ওই লঞ্চের ৩৬ জন ষ্টাফকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!