রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচ কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কলাপাড়া পৌর শহরের রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির নেতা মুসা তাওহীদ নান্নু মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মোঃ সালাহউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুস্তুম আলী খলিফা এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক ভূঁইয়া।

টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন মোঃ সম্রাট, মোঃ তালহা, মোঃ জুবায়ের ও মোঃ রক্তিম। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দলের অংশগ্রহণে জমজমাট খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!