কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন

কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে দুই দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান উদযাপন করেছে। পহেলা বৈশাখ মঙ্গলবার (১৪ এপ্রিল) ও ২ রা বৈশাখ বুধবার (১৫ এপ্রিল) এ দুইদিন ব্যাপী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এ বৈশাখী ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডেনমার্ক বাংলাদেশ এসোসিয়েশন সভাপতি নীলগঞ্জ মাতব্বর বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মাতব্বর। এসময় বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী ভূমি ইয়াসিন সাদেক। এছাড়াও অন্যান্যের মধ্যে প্রিয়জন কল্যান পরিষদ প্রতিষ্ঠাতা প্রবাসী শাহীন মাতব্বর, সভাপতি ইভান মাতব্বর,পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), লালুয়াএসকেজেবী মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক, আবুল বাশার বেপারী, প্রবিনসমাজ সেবক সাইদুর রহমান,রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক মিলন ব্যাপারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের শুরুতে বাচ্চাদের বিস্কুট দৌড়ের মধ্যদিয়ে প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর দুদিন ব্যাপী ৩ টি প্রিতি ফুটবল ম্যাচ, মোরগযুদ্ধ, হাড়িভাঙ্গা, ফাঁকাবারে গোল, এবং মেয়েদের ভিতর বাহির, মহিলাদের বালিশ বদল সহ নানা ইভেন্ট পরিচালনা করা হয়। সর্বশেষ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মাদক মুক্ত সমাজ,ও অনলাইন গেইমসের আশক্তি ও বাঙালী সংস্কৃতিকে ধারন করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজক কমিটি। তবে বিশেষ অতিথি ইয়াসিন সাদেক আয়োজক কমিটিকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্র নীলগঞ্জের খেলোয়াড়দের জন্য সরকারি জায়গায় একটি স্থায়ী মাঠের ব্যাবস্থা করার চেষ্টা করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!