কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু – আপন নিউজ

মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু

কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া চৌকি আদালতে দীর্ঘ ১০৪ বছর প্রতীক্ষার পর এই প্রথম যুগ্ম জেলা জজ আদালত প্রতিষ্ঠিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে এই আদালতের বিচারিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরআগে ২০২৬ সালের ২৫ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে কলাপাড়া উপজেলার চৌকি আদালতে যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তরের সিদ্ধান্ত হয়। ১৭ ফেব্রুয়ারী আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য জেলা জজ অত্র চিঠির আলোকে কলাপাড়া উপজেলার চৌকি আদালতে যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তর করেন। বিচারক না থাকায় এবং বিচারক না আসা পর্যন্ত ৩০ এপ্রিল থেকে পটুয়াখালী যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মেহেদী হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই আদালত পরিচালনা করবেন।

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন জানান, কলাপাড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল স্থানীয়ভাবে উচ্চতর বিচারিক সেবা নিশ্চিত করা। সেই দাবির প্রেক্ষিতে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে দুটি নতুন কোর্ট- যুগ্ম জেলা জজ দায়রা আদালত এবং যুগ্ম জেলা জজ আদালত-৩ এর কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, এই আদালতের কার্যক্রম শুরু হওয়ার ফলে স্থানীয় বিচারপ্রার্থী মানুষ এখন থেকে নিজ এলাকাতেই আইনি জটিলতার সমাধান পাবেন। আগে জেলা সদরে গিয়ে বিচারিক কাজ সম্পন্ন করতে যে সময় ও অর্থের অপচয় হতো, তা এখন অনেকাংশেই লাঘব হবে।

উল্লেখ্য, ১৯২২ সালে কলাপাড়া চৌকি আদালত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই স্তরের বিচারিক সেবা থেকে বঞ্চিত ছিল এই অঞ্চলের মানুষ। আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে কলাপাড়ার বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!