কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমিজমা বিরোধে কৃষক কে পি’টি’য়ে হাত ভাঙার অভিযোগ মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মা’দ’ক কারবারি গ্রে’ফ’তা’র কলাপাড়ার মধ্যলোন্দা গ্রামে বিদ্যুৎহীন ১০ পরিবার, তীব্র গরমে নাভিশ্বাস তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) কমিটি গঠন কলাপাড়ায় মাছের ঘেরে হা’ম’লা ও মাছ লু’টে’র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ কৃষির স্বর্গরাজ্য কলাপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ আমতলীতে কিশোরীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে খালু আ’ট’ক ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়ায় মা’নব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ধ’র্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউ সি মাধ্যামিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নাবিল একাদশকে ১ গোলে হাড়িয়ে ভাই ভাই একাদশ চ্যাম্পিয়ন হয়। এ সময় লালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন (শান্তি গাজী) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহীম সাউগার। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. ইজাজ প্যাদা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছালাম হাওলাদার, শিক্ষক ও ইউপি সদস্য মোজাম্মেল হাওলাদার, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো.নাহিদুল হক প্রমূখ। এছাড়া গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।

উত্তর লালুয়া মাঝের হাওলা যুবসমাজের সৌজন্যে, ১ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হাওলাদার ও মোঃ মিরাজ এ টুর্নামেন্টের আয়োজন করেন। ধারাভাষ্যকার ছিলেন চামন এবং মোঃ এরশাদুল। খেলাটি পরিচালনা করেন মশিউর রহমান, সি এম সালাহ উদ্দিন ও হিরন। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বক্তারা, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, যুব সমাজকে সামাজিক কর্মকান্ড ও খেলাধুলা করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!