বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবুল হোসেন ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চৌকি আদালত আইনজীবী সমিতি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সব পদের মনোনয়ন ফরম বিক্রি করে নির্বাচন কমিশন। কিন্তু মনোনয়ন দাখিলের নির্ধারিত দিনে নির্বাচন কমিশনের কাছে একটি করে মনোনয়ন ফরম জমা পড়ে। এতে আজ নির্ধারিত দিনে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ।

এর আগে চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা চৌকি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত হয়।

এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নতুন কমিটির সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও সম্পাদক পদে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন পুন:নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!