মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরকোতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কলাপাড়ায় ৯ ছানা সহ মা বালিহাঁস উ’দ্ধা’র জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত; স্কুল ছাত্র হ’ত্যা’র বি’চার দাবীতে বি’ক্ষো’ভ ও মা’ন’ব’বন্ধ’ন কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন মহিপুরে অ’বৈধ ট্রলিং বন্ধের দাবিতে মি’ছি’ল, আশ্বস্ত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ; কাজ শেষে না হতেই সড়ক ধসে খালে; যান চলাচল বন্ধ কলাপাড়ায় ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের মা’ম’লায় ম্যানেজার গ্রে’ফ’তা’র কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট
জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী

জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী

জাতীয় পর্যায়ে গৌরবময় অর্জন: বন্যপ্রাণী সংরক্ষণে সম্মাননা পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী

কলাপাড়া প্রতিনিধিঃ বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র অর্জন করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; বরং সংগঠনের প্রতিটি সদস্যের দীর্ঘদিনের পরিশ্রম, সততা, নিষ্ঠা, ত্যাগ ও প্রাণী-প্রকৃতির প্রতি ভালোবাসার সম্মিলিত ফল।

বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। পথচলায় নানা বাধা ও প্রতিকূলতা এলেও স্বেচ্ছাসেবীরা পিছিয়ে না গিয়ে প্রাণ ও প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন।

এ গৌরবময় অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সংগঠনটি তাদের উপদেষ্টামণ্ডলী, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, জেলা প্রশাসন, উপকূলীয় বন বিভাগ, উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং পটুয়াখালীর সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংগঠনটির সদস্যরা বলেন, এই সম্মাননা তাদের পথচলার শেষ নয়; বরং বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও প্রকৃতি রক্ষায় আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নতুন অনুপ্রেরণা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!