বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

কলাপাড়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় ১৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মেনাজ তালুকদার (৪৫) ও মোঃ লিমন মৃধা (৪৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই মোঃ হামিদুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল তুলাতলী বাজারের একটি মুদি-মনোহারি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মেনাজ তালুকদার ও লিমন মৃধাকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে মেনাজ তালুকদারের কাছ থেকে ১৫ পিস কথিত ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা এবং লিমন মৃধার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই মোঃ হামিদুল হক খান জানান, গ্রেপ্তার মেনাজ তালুকদারের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। অপর আসামি লিমন মৃধার বিরুদ্ধেও পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply