শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র

কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র

কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রেপ্তার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা বাজার আউটলেট শাখার ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রিয়াদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোস্তফাপুর গ্রামের মো. রহিম বাদশার ছেলে এবং ওই আউটলেটের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে একই মামলায় রোববার (৯ আগস্ট) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ওই আউটলেটের ম্যানেজার মো. রাহাত ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করে পুলিশ।

কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়া জানান, গ্রেপ্তার রিয়াদুল ইসলামকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!