সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা
কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়

কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়

কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায়

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলার ৬১নং মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গনি হাওলাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন হোসেন সুলতান, সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ইউপি সদস্য মো. শওকত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, দূর-দূরান্ত থেকে আগত অভিভাবক এবং বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সহকর্মী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীরা মো. আব্দুল গনি হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তিতে এমন জমকালো ও সম্মানজনক আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এলাকাবাসী বলেন, একজন শিক্ষকের কর্মজীবনের শেষ সময়ে এমন সম্মানজনক বিদায় সত্যিই প্রশংসনীয়। এ আয়োজন ভবিষ্যতেও স্থানীয়ভাবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!