শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ই’য়া’বাসহ তিনজন গ্রে ফ তা র

কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ই’য়া’বাসহ তিনজন গ্রে ফ তা র

কলাপাড়ায় দুই দিনে পৃথক অভিযানে ২০০ পিস ই’য়া’বাসহ তিনজন গ্রে ফ তা র

এস এম আলমগীর হোসেনঃ পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে দুই দিনে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া সুগন্ধা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসার কক্ষ থেকে মোঃ মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মোঃ আনিছুর রহমান ও মোসা. শাহিনুর বেগমের ছেলে। তিনি নাচনাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাহাবুব প্যাদা (৪৮) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। মাহাবুব প্যাদা বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের মো. আ. রব প্যাদার ছেলে।

এদিকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে মোঃ বশার খান (৪৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে বশার খানের নিজ বসতঘরের বারান্দা থেকে তার কাছে থাকা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কালু খানের ছেলে।

এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জয়ের বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর দুই গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!