শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ২২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও বিক্রেতা গ্রে প্তা র, বিক্রেতার ১ বছরের কা রা দণ্ড

আমতলীতে ২২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও বিক্রেতা গ্রে প্তা র, বিক্রেতার ১ বছরের কা রা দণ্ড

আমতলীতে ২২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও বিক্রেতা গ্রে প্তা র, বিক্রেতার ১ বছরের কা রা দণ্ড

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন স্বাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজমুল হাওলাদার ও হুমায়ুন কবিরকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। বুধবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মাদক বিক্রেতা হুমায়ুন কবিরকে সামারী ট্রায়ালের মাধ্যমে এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন এবং নাজমুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যুবদল নেতাকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার কঠোর শাস্তি দাবী করেছেন। জানাগেছে, আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন স্বাম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবক করে আসছেন। গত মঙ্গলবার বিকেলে নাজমুল হাওলাদার মাদব বিক্রেতা মোঃ হুমায়ুন কবিরের বাসায় মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ হাসপাতাল সড়কের হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায়। ওই সময় যুবদল নেতা নাজমুল ইসলাম ও হুমায়ুনকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে হুমায়ুনের বাসা তল্লাশী করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনার তাদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান সামারী ট্রায়ালের মাধ্যমে মাদক বিক্রেতা মোঃ হুমায়ুন কবিরকে এক বছরের কারাদন্ড দিয়েছেন এবং মাদকসেবী যুবদল নেতা নাজমুলকে আগামী রবিবার শুনানীর দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। ওইদিন রাতে কোর্ড পুলিশ তাদের বরগুনা জেল হাজতে পাঠিয়েছেন। যুবদল নেতা নাজমুল হাওলাদারের মাদকদ্রব্য মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নাজমুলের কঠোর শাস্তি দাবী করেছেন। নাজমুল হাওলাদার প্রায়াত ডাঃ খালেক নিজামের ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, নাজমুল সবসময় মাদক সেবন করে। তার অত্যচারে এলাকার মানুষ অতিষ্ট। তার কঠোর শাস্তি দাবী করছেন তারা। আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ২২ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির ও নাজমুল নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্য হুমায়ুন কবিরকে সামারী ট্রায়ালে মাধ্যমে বিচারক এক বছরের কারাদন্ড দিয়েছেন। অপর আসামী নাজমুলকে আগামী বরিবার শুনানীর দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো ট্রলারেন্স। মাদক বিক্রেতা ও সেবী যতবড় শক্তিশালী হউক কাউকে ছাড় দেয়া হবে না। হয় মাদক ছাড়বে, নয় আমতলী ছাড়বে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!