নারায়নগঞ্জ থেকে তবলীগ জামাত কলাপাড়ায় ফেরা ২৯ জন কোয়ারেন্টাইনে | আপন নিউজ

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
উন্নয়নের স্বার্থে এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রিসভায় চায় পটুয়াখালী-৪ কুয়াকাটার হোটেলে আটকে যুবদল নেতার নি’র্যা’ত’নের শিকার সাব্বিরের অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন
নারায়নগঞ্জ থেকে তবলীগ জামাত কলাপাড়ায় ফেরা ২৯ জন কোয়ারেন্টাইনে

নারায়নগঞ্জ থেকে তবলীগ জামাত কলাপাড়ায় ফেরা ২৯ জন কোয়ারেন্টাইনে

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ 
কলাপাড়ায় তবলীগ জামাত এবং নারায়নগঞ্জ থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় তবলীগ জামাত থেকে বৃহস্পতিবার ভোররাতে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে এদের ১০জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। মোট ৩৮ জনের মধ্যে চারজনের হোম কোয়ারেন্টাইন মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন। তবে তবলীগ জামাতের যে গ্রুপটি ঢাকা, নারায়নগঞ্জ থেকে ফিরেছেন তাদের আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট সদস্য সংখ্যা ছিল ৫০ জন। যারা এখনও কোয়ারেন্টাইনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরও ৯ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছেন। এনিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টাইন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!