বেনাপোলে ফেন্সিডিলসহ কলেজ শিক্ষক আটক | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বেনাপোলে ফেন্সিডিলসহ কলেজ শিক্ষক আটক

বেনাপোলে ফেন্সিডিলসহ কলেজ শিক্ষক আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

করোনা ভাইরাস (COVID 19) সংক্রমণ রোধে মোড়ে মোড়ে বিজিবি’র বসানো কঠোর নিরাপত্তা বেষ্টনিতে সোমবার দুপর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা থেকে ৮২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক নজরুল ইসলাম সুমন (৪৪) কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল কোম্পানি সদরের সদস্যরা। আটক নজরুল বরিশালের সদর উপজেলার মকবুল আহম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ সুমনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলের এ চালানটি নিয়ে বরিশালে যাচ্ছিলেন।

আটক নজরুল ইসলাম সুমন জানান, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলে করে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে বরিশাল যাচ্ছিলো। তার ৫ সহযোগীরা এসময় ফেন্সিডিল নিয়ে পালিয়ে গেলেও তিনি আটকহন বিজিবির হাতে।

তার সহযোগীরা হলো, আইনজীবি আলম রশীদ লিখন (৪২), ডাঃ মিঠু (৩৫), ব্যাংকার ডোনা (৩৫), ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট (৩৮) ও মনির হোসেন (৪০)। তারা নিয়মিত বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যেত বরিশালে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা জানান, একটি ফেন্সিডিল পাচার চক্র বরিশাল থেকে বেনাপোলে এসে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ও তার সহযোগীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!