আমতলী-তালতলীতে মুগ ডালের বাম্পার ফলন বিপনন; লোকসানের মুখে চাষীরা | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমতলী-তালতলীতে মুগ ডালের বাম্পার ফলন বিপনন; লোকসানের মুখে চাষীরা

আমতলী-তালতলীতে মুগ ডালের বাম্পার ফলন বিপনন; লোকসানের মুখে চাষীরা

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী-তালতলীতে মুগডালের বাম্পার ফলন হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে বিপনন ব্যবস্থা ভালো না থাকায় লোকসানের মুখে পড়বে বলে জানান চাষীরা। দ্রুত তারা সরকারের কাছে ভালো বিপনন ব্যবস্থা ও ডাল সংরক্ষনের দাবী জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলী-তালতলী উপজেলার এ বছর মুগডালের লক্ষমাত্রা ছিল ১২ হাজার ৫’শ ২০ হেক্টর। এর মধ্যে আমতলী উপজেলায় ৯ হাজার ৩’শ ২০ এবং তালতলী উপজেলায় ৩ হাজার ২’শ হেক্টর। এ লক্ষমাত্রা অর্জিত হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিস। এ বছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ডাল তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাজারে ডালের দামও ভালো কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে যোগাগোগ ব্যবস্থা ভালো না থাকায় চাষীদের ডাল বিপননে সমস্যা হচ্ছে। এছাড়া ক্রেতা সংঙ্কটে চাষীরা ডাল বিক্রি করতে পারছে না। ফলে বিপাকে পরেছেন তারা। চাষীরা সরকারের কাছে বিপনন ব্যবস্থা ও ডাল সংরক্ষনের দাবী জানিয়েছেন।
তালতলী উপজেলার গাবতলী গ্রামের কৃষক মোঃ কনু কাজী বলেন, তিন একর জমিতে মুগ ডাল চাষ করেছি। ফলন ভালোই হয়েছে। সরকারের কাছে দ্রুত ডাল সংরক্ষনের দাবী জানাই।
একই গ্রামের ছত্তার আকন বলেন, ছয় বিঘা জাগায় মুই মুগ ডাইল দিছি। ডাইল ভালোই অইছে কিন্তু ব্যাচতে পারছি না।
আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে মোঃ সোহেল রানা বলেন, করোনা ভাইরাসের কারতে ডাল নিয়ে বাজারে যেতে পারছি না। ফলে বিক্রি করতে সমস্যা হচ্ছে। দ্রুত ডাল সংরক্ষনের দাবী জানাই।
তালতলী উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান বলেন, মুগডালের বাম্পার ফলন হয়েছে কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে বিপনন ব্যবস্থা ভালো না থাকায় কৃষকরা ডাল বিক্রি করতে পারছে না। এতে কৃষকের সমস্যা হবে। তিনি আরো বলেন, ডাল সংরক্ষনের ভালো ব্যবস্থা থাকলে কৃষকরা উপকৃত হতো এবং তাদের বর্তমান ক্ষতিটা পুষিয়ে উঠতে পারতো।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, মুগডালের লক্ষমাত্রা অর্জিত এবং ফলনও ভালো হয়েছে। কিন্তু ক্রেতা সংঙ্কটে চাষীরা ডাল বিক্রি করতে পারছে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!