ঘুর্ণিঝড় আম্ফান; কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
ঘুর্ণিঝড় আম্ফান; কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক

ঘুর্ণিঝড় আম্ফান; কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি; জনমনে আতঙ্ক

আপন নিউজ রিপোর্টঃ

ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে কলাপাড়া উপজেলায় মঙ্গলবার বিকেল চারটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে উপকুলের মানুষের মাঝে ঘুর্ণিঝড় আতঙ্ক বিরাজ করছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে।
কলাপাড়া ঘুর্ণিঝড় কর্মসূচী অফিস সুত্রে জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান পায়রা সমুদ্র বন্দর থেকে ৬’শ ৬৫ কিলোমিটার দুরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। কলাপাড়ার পায়রাা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে সাগর ও নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-১০ ফুট উচ্চতায় জলোচ্ছাস প্লাবিত হতে পারে। ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে মঙ্গলবার বিকেল চারটা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ মেঘাছন্ন ও প্রচন্ড ভ্যাপসা গরম ও হালাকা বাতাস বইছে। বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ উপজেলার লালুয়ার চারিপাড়াসহ ১১ গ্রামের কমপক্ষে আড়াই হাজার পরিবার জলোচ্ছ্বাস উৎকন্ঠায় পড়েছে। একই শঙ্কায় সাগরপারের কুয়াকাটা ঘিরে থাকা ৪৮ নম্বর বেড়িবাঁধের অভ্যন্তরের কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের ৫০ হাজার মানুষের। ওই বাঁধের সবগুলো স্লুইস পুনঃনির্মাণের কাজ চলছে। বাঁধগুলো বিধধ্বস্ত থাকায় অস্বাভাবিক জোয়ারে হানা দেওয়ার শঙ্কা রয়েছে।

অসহনীয় ভ্যাপসা গরমে রোজাদার মানুষের ত্রাহি অবস্থা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!