আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে আম্ফানে ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ আমতলী উপজেলার চার শতাধিক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। রবিবার ইউএনও মনিরা পারভীন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে,সুপার সাইক্লোণ আম্ফান বুধবার রাতে উপকুলীয় উপজেলা আমতলীতে আঘাত হানে। উপকুলবাসীর আতঙ্ক ও উৎকন্ঠায় নিঘূম রাত কেটেছে। দমকা হাওয়া ও হালকা বৃষ্টির মধ্য দিয়েই শেষ হয় ঘুর্ণিঝড় আম্ফান। এতে আমতলী উপজেলার কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। ওই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে চার শতাধিক পরিবারকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়। রবিবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল প্যাদা, ইউপি সদস্য মোঃ মজনু মৃধা ও মিলন মৃধা প্রমুখ।
ইউএনও মনিরা পারভীন বলেন, সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!