বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বাউফলে তাপস হত্যা: মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

বাউফলে তাপস হত্যা: মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

এম.এ হান্নান, বাউফলঃ

পটুয়াখালীর বাউফলে হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সদস্য ও যুবলীগ নেতা তাপস দাস হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মরকলিপি প্রদান করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে বাউফল থানার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের কাছে স্মরকলিপি প্রদান করেন বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্যি পরিষদের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল।
মানববন্ধনে তাপস হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অুুল চন্দ্র পাল, বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সজল কুমার হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য তুষার কান্তি দাস, নিহত তাপস দাসের মা রিনা রানী দাস ও বড় ভাই পঙ্কজ দাস।
এসময় বক্তারা বলেন, প্রকাশ্য থানা পুলিশের সামনে তাপস দাসকে নেক্কারজনক ভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা অতিদ্রুত তাপস হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি চাই।
নিহত তাপসের মা রিনা রানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর ছেলে হত্যার বিচার দাবী করে বলেন, আমার ছেলেকে পুরিশের সামনে হত্যা করা হয়েছে। আমি আপনার (প্রধানমন্ত্রী) কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। খুনিদের বিচার দেখে মরতে চাই।
উল্লেখ্য, গত রবিবার (২৪ মে) দুপুরে বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে তোরণ নির্মাণকে কেন্দ্র করে পৌর মেয়র গ্রুপের হামলায় তাপস দাসসহ প্রায় ১৫জন নেতাকর্মী আহত হয়। গুরতর আহত তাপস দাস ওই রাত সাড়ে আটটার দিকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এঘটনায় সেমাবার রাতে নিহত তাপস দাসের বড় ভাই পঙ্কজ দাস বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ ২৫জনকে আসামী করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘তাপস হত্যার বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে দেখছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!