কলাপাড়ায় সোনাতলা নদীতে দখলদারের ছোবল | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় সোনাতলা নদীতে দখলদারের ছোবল

কলাপাড়ায় সোনাতলা নদীতে দখলদারের ছোবল

মেজবাহউদ্দিন মাননুঃ
 সাগরপাড়ের জনপদ পটুয়াখালীর কলাপাড়ার এক নয়নাভিরাম নদীর নাম সোনাতলা। সোনাতলী নদীটি ২০কিলোমিটার দীর্ঘ। এক যুগেরও বেশি সময় আগে এ নদীতে দেড়তলা ও একতলা ল  চলাচল করত। সেসব এখন সুন্দর অতীত। আন্ধার মানিকের কলাপাড়া অংশের সাউদের ভাড়ানির দাস বাড়ি  থেকে শুরু হয়ে নিজামপুরে গিয়ে ফের আন্ধারমানিকের সঙ্গে মিলেছে নদীটি। প্রচন্ড খর¯্রােতা এ নদীতে এখন আর ¯্রােতের তোড় নেই। এ নদীর সঙ্গে গাববাড়িয়া পয়েন্টে সংযোগ নদীতে ক্লোজার করায় নদীটির ভবিষ্যত অস্তিত্ব সঙ্কটে পড়েছে। জোয়ারে শুধু ফুলে-ফেপে ওঠে। বর্তমানে নদীটি দখলে নেমেছে কয়েকটি প্রভাবশালীমহল। শিববাড়িয়া মৌজার পুরান মহিপুর পয়েন্টে দেখা গেছে নদী দখল করে বেড়িবাঁধ দিয়ে মাছের কিংবা কাঁকড়ার ঘের করা হয়েছে। কুয়াকাটায় যেতে শেখ কামাল সেতুর ওপর দাঁড়িয়ে বাম দিকে তাকালে এ দৃশ্য চোখে পড়বে। এখনও যেখানে জোয়ারে বুক সমান পানিতে ভরা থাকছে ওই এলাকা বহু আগেই চাষযোগ্য কৃষিজমি দেখিয়ে কাউকে বন্দোবস্ত দেয়ার জনশ্রুতি রয়েছে। এর একটু দুরে নদী তীর দখল করে ইটভাটা করা হয়েছে। এভাবে সোনাতলা নদীরতীরসহ খাস জমি দখল করে অন্তত পাঁচটি ইটভাটা করার অভিযোগ রয়েছে। নিয়ম রয়েছে সর্বোচ্চ জোয়ারের সময় নদীর তীরে যতদুর পানির প্রবাহ যাবে ততদুর পর্যন্ত নদীর সীমানা। এনদী দখল কিংবা পলিতে নব্যতা হারালে দুই পাড়ের অসংখ্য সংযুক্ত স্লুইস খাল ব্যবহার উপযোগীতা হারাবে। ফলে কৃষিকাজে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। উপকূলীয় জনকল্যান সংঘের সভাপতি মোঃ জয়নাল আবেদীন জানান, আমরা আগে থেকেই খাল নদী রক্ষায় অবৈধ দখলদার উচ্ছেদের জন্য মানববন্ধন, স্মারকলিপি দিয়েছি। কৃষিকাজের স্বার্থে নদী রক্ষায় সরকারি উদ্যোগের দাবি এই সমাজকর্মীর। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, কলাপাড়ায় নদী-খাল দখলদার দখলদার উচ্ছেদ প্রক্রিয়া চলমান রয়েছে। এটিও সরেজমিনে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, নদী কিংবা খাল দখলদার যেই হোক উচ্ছেদ করা হবে। এজন্য একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!