বাউফল ছাত্রলীগ কর্মীকে হয়রানির অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
বাউফল ছাত্রলীগ কর্মীকে হয়রানির অভিযোগ

বাউফল ছাত্রলীগ কর্মীকে হয়রানির অভিযোগ

বাউফল প্রতিনিধিঃ

বাউফলে মো. রাহত আকন নামের এক ছাত্রলীগ কর্মীকে হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত করে অহেতুক হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। রাহাত উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমান ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাঁর চাচা মো. জসিম উদ্দিন নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

ওই মামলায় পুলিশ বুধবার রাতে রাহাতকে ধানদী স্কুল মাঠের কাছ থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫জানুয়ারি নাজিরপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মো. মাহবুব আলম ছোট ডালিমা বিদ্যালয়ের সামনে দূর্বত্তদের হামলার শিকার হয়। এতে সে জগম হয়। এঘটনায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জসিম উদ্দিন ও ছাত্রলীগ কর্ম রাহাত আকনকে আসামী করে বাউফল হত্যাচেষ্টা মামলা করেন মাহবুব মোল্লার স্ত্রী।

জসিম উদ্দিন বলেন, আমাকে রাজনীতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য মাহমুব আলম মিথ্যা মামলায় আসামী করে। ঘটনার দিন আমি ব্যবসায়িক কাজে ঢাকা ছিলাম। এব্যাপারে আমি কিছু জানি না।

অপরদিকে মাহবুব আলম বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে জসিমের নির্দেশে রাহাত সহ কয়েকজন আমার উপর হামলা চালায়। হামলায় আমি গুরুতর আহত হই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!