শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

বেনাপোলে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

বেনাপোল রেল স্টেশন থেকে শুক্রবার (১৯জুন) ভোর রাতে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায় ট্রাকটি। বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে,তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্টেশন থেকে ছেড়ে আসা আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেন বেনাপোল পৌরসভার দিঘিরপাড়-ছোট অাঁচড়া বাইপাস সড়কে রেলক্রসিং পার হওয়ার সময় একটি লোহার কুচি বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ট- ১১- ০০৮১) সাথে ধাক্কা লাগে। এতে কুচি বোঝাই ট্রাকটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে খাদেে পড়ে যায়। আর এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে। তবে ট্রাকের চালক ও হেলপার এর কোন ক্ষয় ক্ষতি হয়নি।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ তৌহিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। যেহেতু এটা ট্রেনের ব্যাপার, তাই এটা ট্রেন কর্তৃপক্ষ দেখবে। আর এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বাইপাস সড়কে এর রেল পারাপারের ওই জায়টি স্থানীয় প্রকৌশলীদের জায়গা হওয়ায় সেখানে রেল কর্তৃপক্ষের কোন গেট ম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত স্থান রেল কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন এবং রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!