কলাপাড়ায় প্রভাষক দম্পতির উপর হামলার ঘটনায় চার আসমী জেল হাজতে | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় প্রভাষক দম্পতির উপর হামলার ঘটনায় চার আসমী জেল হাজতে

কলাপাড়ায় প্রভাষক দম্পতির উপর হামলার ঘটনায় চার আসমী জেল হাজতে

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কুয়াকাটা খানাবদ কলেজের প্রভাষক ড.শহিদুল ইসলাম শাহিন ও তার স্ত্রী শাহিনুর আক্তারকে কুপিয়ে জখম করাসহ বসত বাড়িতে হামলার ঘটনার মামলায় চার আসমিকে জেল হাজতে প্রেরন কার হয়েছে। বরিবার ওই মামলার আসামিরা এইচ এম আব্দুর রহিম মুকুল, মো. নাসিম, মো.জাকাররিয়া,মো.নুর আলম খলিফা কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়। বিজ্ঞ আদলত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।
প্রভাষক ড.শহিদুল ইসলাম শাহিন জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে একদল সন্ত্রাসী তার বসত ঘরে হামালা চালায়। তাদের অস্ত্রের আঘাতে সে ও তার স্ত্রী গুরতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ সময় তার তান্ডব চালিয়ে বসত ঘরে আসবাবপত্র ,স্বর্নাংলকার, টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। পারে তার স্ত্রী শাহিনুর আক্তার বাদী হয়ে এইচ এম আব্দুর রহিম মুকুল, মো.নাসিম, মো.জাকাররিয়া,মো.নুর আলম খলিফাকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী স্ত্রী শাহিনুর আক্তার জানান, তাকে ও তার স্বামীকে কুপিয়ে জখম করা সহ তাদের বসত বাড়িতে হামলার ঘটনায় চার জনকে আসামি করে মামলা কার হয়েছে। ওই আসামিরা আদালতে হজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মাঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।
উল্লেখ্য, কুয়াকাটা খানাবদ কলেজের প্রভাষক ড.শহিদুল ইসলাম শাহিন দম্পতির উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে শিক্ষক শিক্ষার্থীর বেশ কয়েক বার মানববন্ধনও করেছিল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!