গলাচিপায় জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ডা: মনিরুল ইসলাম | আপন নিউজ

মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক আমতলীতে চাচাতো ভাইয়ের ছু’রি’কা’ঘা’তে চাচাতো ভাই নি’হ’ত; ঘাতক গ্রে’প্তা’র
গলাচিপায় জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ডা: মনিরুল ইসলাম

গলাচিপায় জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন ডা: মনিরুল ইসলাম

সঞ্জিব দাস, গলাচিপাঃ

বাংলাদেশেও চলতি বছরের মার্চ মাসে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার লাভ করার পর থেকেই ক্রমশঃ এর প্রভাব বৃদ্ধি পাওয়ায় জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তার পরেও গলাচিপায় করোনা ভাইরাসে ঝুঁকি নিয়েই রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ডাঃ মো. মনিরুল ইসলাম। গলাচিপা উপজেলায় ৩৩টি কমিউনিটি ক্লিনিকের সেবা কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত গ্রাম-অঞ্চলে বেশির ভাগই ক্লিনিক গুলো হওয়ায় এখানে নিম্ন আয়ের মানুষ গুলো সেবা নিতে আসে। বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এ কমিউনিটি ক্লিনিকে গ্রামের হতদরিদ্র মানুষগুলো বিনামূল্য সপ্তাহে ৬ দিন সেবা ও ঔষধ পেয়ে অনেকটা উপকৃত হচ্ছেন।
শনিবার (২৭ জুন) বেশ কয়টি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় সামাজিক দূরত্ব রেখে রোগীরা ঔষধ ও চিকিৎসা সেবা নিচ্ছেন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মনিরুল ইসলাম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমার সাথে ইপিআই টেকনিশিয়ান মো. শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় নমুনা সংগ্রহ করে পটুয়াখালীতে পাঠানো হয়, আবার হাসপাতালে রোগীদের সেবা দিতে হয়। যার ফলে আমরা করোনা আক্রান্তের ঝুঁকিতে আছি। তারপরেও চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফসহ সকলেই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতালের পাশাপশি কমিউনিটি ক্লিনিগুলোতেও ঝুঁকি নিয়েই সেবা দিচ্ছে সিএইচসিপিরা। গ্রামের মানুষগুলো কমিউনিটি ক্লিনিকগুলোতেও সেবা পাচ্ছেন। নিরবিচ্ছিন্নভাবে তৃনমূল মানুষদের স্বাস্থ্যসেবা অগ্রনীয় সাহসী ভূমিকার সাথে প্রদান করায় হাসপাতালের ডাক্তার, নার্স সহ সিএইচসিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!