শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ট্যুর অপারেটর সংগঠন টোয়াক’র অফিস উদ্বোধন

কুয়াকাটায় ট্যুর অপারেটর সংগঠন টোয়াক’র অফিস উদ্বোধন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ

কুয়াকাটা ট্যুরিস্ট ভিত্তিক সেবামূলক সংগঠন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই (রবিবার) রাত ৮টায় টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরিফ, ট্যুরিষ্ট পুলিশ ইনস্পেক্টর এস এ এন বদরুল কবির,এস এম মিজানুর রহমান,কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টোয়াক’র সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু,গোয়েন্দা সংস্থা ডিএসবি’র রাসেদুল ইসলামসহ টোয়াক সদস্য বৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা বাইতুল আরোজ জামে মসজিদের ইমাম মোঃ নজরুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!