কাজে আসছে না ইনলেট; ভোগান্তিতে আমতলীর দুই হাজার কৃষক | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কাজে আসছে না ইনলেট; ভোগান্তিতে আমতলীর দুই হাজার কৃষক

কাজে আসছে না ইনলেট; ভোগান্তিতে আমতলীর দুই হাজার কৃষক

আমতলী প্রতিনিধিঃ
আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী বাজারের বন্যা নিয়ন্ত্রন বাঁধের ইনলেটের কপাট ছয় বছর ধরে বন্ধ রয়েছে। এতে ওই ইনলেটটি কোন কাজে আসছে না এলাকার মানুষের। ভোগান্তিতে রয়েছে ওই এলাকার দুই হাজার কৃষক। দ্রুত ইনলেটের কপাট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানাগেছে, ২০১৪ সালে পানি উন্নয়ন বোর্ড উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী বাজারের বন্যা নিয়ন্ত্রন বাঁধে ইনলেট নির্মাণ করে। নির্মাণ কাজ শেষ হয়ে গেলেও ওই ইনলেটের কপাট খোলার হ্যান্ডেল দিয়ে যায়নি ঠিকাদার। নির্মাণের ছয় বছর ধরেই ওই ইনলেটের কপাট বন্ধ রয়েছে। স্থানীয়রা বহু চেষ্টা করেও কপাট খুলতে পারেনি। কপাট খুলতে না পারায় গত ছয় বছরে ওই ইনলেট দিয়ে পানি নিস্কাশন বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছে ওই এলাকার দুই হাজার কৃষক। পানি নিস্কাশন বন্ধ থাকায় এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিস্কাশন বন্ধ থাকায় কৃষকরা উপযুক্ত সময়ে জমি চাষাবাদ করতে পারছে না। দ্রুত ইনলেটের কপাট খুলে দেওয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
কৃষক সুলতান মিয়া বলেন, ইনলেটের হ্যান্ডেল না থাকায় ছয় বছর ধরে কপাট বন্ধ রয়েছে। এক দিনের জন্যও কপাট খুলেনি। ইনলেট বন্ধ থাকার পানি নিস্কাশন হচ্ছে না। এতে ভোগান্তিতে রয়েছে এলাকার অন্তত দুই হাজার কৃষক। দ্রুত ইনলেটের কপাট খুলে দেওয়ার দাবী জানাই।
স্থানীয় সেকান্দার আলী মিয়া বলেন,ইনলেটের কপাট বন্ধ থাকায় এটি এলাকার মানুষের কোন কাজে আসছে না।  পানি নিস্কাশন বন্ধ থাকায় উপরন্ত কৃষকের ক্ষতি হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান স্বপন বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!