তালতলীতে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
তালতলীতে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

তালতলীতে করোনার উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলা শহরের সদর রোডের ভাই ভাই আবাসিক হোটেলে শনিবার সকালে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ইদ্রিসুর রহমান (৫৫) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, বরগুনার পাথরঘাটা উপজেলার লাঠিমারা গ্রামের ইদ্রিসুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে চাকুরী করতেন। ২০০৭ সালে তিনি অবসরে যান। ওই সময় থেকে তালতলী বাজারের মাছ বাজার সংলগ্ন এলাকায় চেম্বার খুলে পল্লী চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গত ৩ বছর ধরে তিনি ভাই ভাই আবাসিক হোটেলের একটি কক্ষে বসবাস করে আসছে। গত ৪-৫ দিন ধরে পল্লী চিকিৎসক ইদ্রিসুর রহমান জ্বর, সর্দি-কাশি ও গলাব্যাথায় ভুগছিলেন। শনিবার সকাল ১০ টার দিকে তার কক্ষ বন্ধ দেখে হোটেল কর্র্তৃপক্ষের সন্দেহ হয়। পরে ১১ টার দিকে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষ তাকে তার কক্ষে মৃত্যুাবস্থায় দেখতে পায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া ইদ্র্রিসুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় নয় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি আরো বলেন, তার স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!