আমতলীতে মাছ ধরতে বাঁধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
আমতলীতে মাছ ধরতে বাঁধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

আমতলীতে মাছ ধরতে বাঁধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ
মাছ ধরতে বাঁধা দেয়ার একই পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিবেশীরা। আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার আমতলী উপজেলা পূর্ব সোনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের আলমগীর খাঁনের জলাশয়ে প্রতিবেশী দুলাল, শাহীন ও রাকিব মিয়া জোড়পূর্বক মাছ ধরতেছিল। এ সময় আলমগীর খাঁন তাদের মাছ ধরতে বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আলমগীর খাঁনকে (৩২) পিটিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষায় তার স্ত্রী কাজল রেখা (২৭) ও সপ্তম শ্রেনীতে পড়–য়া কন্যা সুমাইয়া এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারধর করে। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আমতলী থানায় আলমগীর খান প্রতিবেশী দুলাল মিয়াসহ ৭ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনা তদন্তে এলাকা পরিদর্শন করেছে।
আহত আলমগীর খান বলেন, আমার জলাশয়ে দুলাল, শাহীন ও রাকিবসহ ৭-৮ জন লোকে জোড়পূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছিল। আমি এতে বাঁধা দিলে আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। আমাকে রক্ষায় আমার স্ত্রী ও স্কুল পড়–য়া কন্যা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করেছে। তিনি আরো বলেন, জলাশয়ের সমুদয় মাছ তারা ধরে নিয়ে গেছে এবং এ নিয়ে আমি বাড়াবাড়ি করলে আমাকে মেরে ফেলবে বলে শাসিয়ে গিয়েছে।  আমি এ ঘটনার বিচার দাবী করছি।
এ বিষয়ে দুলাল মিয়ার মুঠোফোনে (০১৭০৬৫১৬০৪০) যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, আহত তিনজনকেই যথাযথ চিৎিসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!