রাঙ্গাবালীতে স্ত্রীকে মারধর করায় ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
রাঙ্গাবালীতে স্ত্রীকে মারধর করায় ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা

রাঙ্গাবালীতে স্ত্রীকে মারধর করায় ৬জনের বিরুদ্ধে আদালতে মামলা

গলাচিপা প্রতিনিধিঃ

রাঙ্গাবালীতে স্ত্রীকে মারধর করায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে জলিল মেলকার। জলিল মেলকার হচ্ছেন, উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরলক্ষী গ্রামের মোঃ আবুল কাসেম মেলকারের ছেলে। মামলাসূত্রে জানা যায়, গত ৮ জুলাই বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে বাদীর বসত ঘরের উত্তর পাশে জমির উপরে মোসাঃ নাজমুন নাহারকে লোহার শাবল দিয়ে প্রতিপক্ষরা এলোপাথারীভাবে মারধার করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মোসাঃ নাজমুন নাহারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জলিল মেলকার একই ইউনিয়নের ৬জনকে আসামী করে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার ১টি মামলা দায়ের করেন। আসামীরা হলেন মো. মিজানুর রহমান মিজু, মো. শফি হাওলাদার, মো. রুবেল হাওলাদার, মো. জসিম মৃধা (সোহাগ), মোসা. সোনিয়া, মোসা. আমেনা। আদালত মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এমসি সংগ্রহ পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এমসি সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!