আমতলী কয়রা বাহিনীর প্রধান গ্রেফতার; চোরাই সিগারেট উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
আমতলী কয়রা বাহিনীর প্রধান গ্রেফতার; চোরাই সিগারেট উদ্ধার

আমতলী কয়রা বাহিনীর প্রধান গ্রেফতার; চোরাই সিগারেট উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার চোর চক্রের হোতা কয়রা বাহিনী প্রধান মোঃ নাঈম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আমতলী পৌর শহরের আখড়াবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, গত দুই মাস ধরে আমতলী উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘরের কয়রা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালায়। গত সোমবার রাতে বিট্রিশ টোবাকো কোম্পানীর আমতলী এজেন্সি মেসার্স হাজী এন্ড সন্সের গুদাম থেকে ২ লক্ষ ৬৭ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট জানালা ভেঙ্গে চুরি কওে ওই চোর চক্র। ওই সিগারেটের কিছু অংশ পৌর শহরের সদর রোডের মনোজ ষ্টোরে স্বল্প মুল্যে বিক্রি করতে আসে চোর চক্রের মুল হোতা কয়রা বাহিনীর প্রধান নাঈম মৃধা। এতে সন্দেহ হয় মৃনালের। পরে কৌশলে মনোজ ষ্টোরের মালিক মৃনাল সিগারেট কোম্পানীর লোকজনকে খবর দেয়। তারা গিয়ে নাঈমকে সিগারেটসহ আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নাঈমকে আখড়াবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। পরে নাঈমের তথ্য মতে মিঠাবাজার এলাকার ইউসুফ আলী হাওলাদারের পুত্র অলির বাসায় অভিযান চালিয়ে ১২ হাজার টাকার সিগারেট উদ্ধার করেন। কিন্তু চোর অলিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ ঘটনায় টোবাকো কোম্পানীর সেলসম্যান নুরে আলম বাদী হয়ে আমতলী থানায় নাঈম ও অলিকে আসামী করে মামলা দায়ের করেন। বুধবার পুলিশ চোর চক্রের মুল হোতা নাঈম মৃধাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, চোর চক্রের মুল হোতা নাঈমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, চোর নাঈমের তথ্য মতে বিশ হাজার টাকা সিগারেট উদ্ধার করা হয়েছে। নাঈমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!