আমতলীতে বিআর-২৩ ধানের বীজের কেজি ১০০ টাকা! | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
আমতলীতে বিআর-২৩ ধানের বীজের কেজি ১০০ টাকা!

আমতলীতে বিআর-২৩ ধানের বীজের কেজি ১০০ টাকা!

আমতলী প্রতিনিধিঃ

আমতলীতে আমনের বিআর-২৩ ধানের বীজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শেষ মুহুর্তে কৃষকরা নিরুপায় হয়ে খোলা বাজারে কৃষকদের মজুদ করা বীজ বেশী দামে কিনে নিচ্ছেন।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমির আবাদের জন্য বীজ ধান প্রয়োজন ৫’শ ৮০ মেট্রিক টন। এর মধ্যে ৯৫% কৃষক ফলন ভালো হওয়ায় বিআর-২৩ জাতের বীজ ধানের চাষাবাদ করেন। উপজেলার মোট জমির অর্ধেক বীজ কৃষকরা মজুদ রেখে থাকেন। অবশিষ্ট অর্ধেক জমির জন্য দুই’শ ৯০ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। আমতলী কৃষি অফিস দুই’শ ৯০ মেট্রিক টন আমন ধানের বীজ বরাদ্দ চেয়ে পটুয়াখালী বিএডিসি কর্তৃপক্ষকে চাহিদা পাঠিয়েছে। কিন্তু বিএডিসি কর্তৃপক্ষ ৫৮ মেট্রিক টন বীজ ধান সরবরাহ করেছে। যা প্রয়োজনের তুলনায় নগন্য। এতে বীজ সংকটে পরে উপজেলার কৃষকরা। উপজেলার ডিলার ও বীজের দোকানে বিআর-২৩ ধানের বীজ পাওয়া যাচ্ছে না। বীজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছে কৃষকরা। আষাঢ় মাসের শেষ এবং শ্রাবনের শুরুতে আমনের বীজতলার জন্য বীজের চাহিদা রয়েছে। শেষ মুহুর্তে বিআর-২৩ ধানের বীজের জন্য হন্য হয়ে ঘুরছে কৃষকরা।
বুধবার আমতলী পৌর শহরের বাঁধঘাট বাজারে বিআর-২৩ ধানের বীজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কৃষকরা বীজ না পেয়ে কৃষকের মজুদ করা বীজ ধান বেশী দামে কিনে নিয়ে যাচ্ছেন।
মানিকঝুড়ি গ্রামের রুবেল মিয়া বলেন, দুই মণ বিআর -২৩ ধানের বীজ বাজারে এনেছিলাম। ১০০ টাকা কেজি ধরে মুহুর্তের মধ্যে বিক্রি করে ফেলেছি। তিনি আরো বলেন, বিশ মণ ধান আনলে বিক্রিতে সমস্যা হতো না। কৃষকদের কাছে বিআর-২৩ ধানের বীজ মানে মানিক পাওয়া।
কৃষক ছালাম বলেন, বাজারে বিআর-২৩ ধানের বীজ পাইনা। এক কৃষক কিছু বীজ এনেছিল। ওই বীজ থেকে পাঁচ কেজি ১০০ টাকা দরে কিনে এনেছি।
পাইকারী ধান বিক্রেতা মোঃ শহীদুল ইসলাম মোল্লা বলেন, বাজারে বিআর-২৩ ধান নেই। শেষ মুহুর্তে কৃষকরা মজুদ করা বীজ বাজারে বিক্রি করতে এনেছে। ওই বীজের দুই মণ বীজ ধান আমার কাছে ছিল তা বিক্রি করে দিয়েছি।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, আমতলীতে বিআর-২৩ জাতের ধানের বীজের প্রচুর চাহিদা রয়েছে। বাজারে বেশী দামে বীজ বিক্রির কথা শুনে লোক পাঠিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!