গলাচিপায় জমি জবর দখলের চেষ্টা; বাঁধা দেওয়ায় হত্যার হুমকি | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
গলাচিপায় জমি জবর দখলের চেষ্টা; বাঁধা দেওয়ায় হত্যার হুমকি

গলাচিপায় জমি জবর দখলের চেষ্টা; বাঁধা দেওয়ায় হত্যার হুমকি

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলায় জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বাধা দেয়ায় সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোসাঃ নুরজাহান বেগম (৬৫) বাদী হয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন। মোসাঃ নুরজাহান বেগম জানান, আমার বাবা আপ্তের হাওলাদারের জমি আমাদের এলাকার প্রভাবশালীরা জোর পূর্বক খাচ্ছে। কোন কিছু বলতে গেলে আমাদেরকে মৃত্যুর হুমকি দেয়। এ বিষয়ে মোসাঃ পলাশী বেগম বলেন, আমাদের এলাকার ইউপি সদস্য মো. মঞ্জু ঢালীর নের্তৃত্বে ১০/১২ জন লোক একত্রিত হয়ে আমাদের পৈত্রিক জায়গায় বালি ফেলে ঘর উঠানোর পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে এলিজা বেগম বলেন, আমার নানার জমির খতিয়ান নং- ৩২২, মৌজাঃ বাদুরা, জে.এল নং- ১১৬। রেকর্ড আমার নানার নামে হয়। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে প্রভাবশালীরা মারধরের ভয় দেখায়। এ বিষয় নিয়ে চন্দনা বিবি বলেন, আমার দাদা শ^শুরের নামে একাধিক জমি আছে। আমাদের সংসারের পুরুষ মানুষ না থাকায় আমাদেরকে প্রতিপক্ষরা মেরে ফেলার হুমকি দেয়। এলাকার আলমগীর ঘরামী জানান, আপ্তের হাওলাদারের, মেয়ে ও নাতি নাতনীরা এই জমির মালিক হয়ে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছে। এলাকার প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে তার জমিটি দখলের পায়তারা করে আসছে। এর জের ধরে প্রভাবশালী লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মোসাঃ নুর জাহান বেগমের জমি জোর পূর্বক জবর দখল করতে যায় বলে এলাকাবাসী জানান। তারা বাঁধা প্রদান করলে প্রভাবশালী সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। হুমকির পর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা যায়। অভিযুক্ত’র সঙ্গে যোগাযোগ করা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!