আমতলীতে সড়ক দূর্ঘটনায় জেলে নিহত | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে সড়ক দূর্ঘটনায় জেলে নিহত

আমতলীতে সড়ক দূর্ঘটনায় জেলে নিহত

আমতলী প্রতিনিধিঃ
আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর একে স্কুল বাস ষ্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় জেলে জসিম উদ্দিন(৪০) নিহত হয়েছে। আহত হয়েছে অপর যাত্রী জেলে রুবেল। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের জেলে জসিম উদ্দিন ও রুবেল ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে কলাপাড়া যাওয়ার পথে আমতলী একে স্কুল বাস স্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। এতে আরোহী জসিম উদ্দিন ও রুবেল গুরুতর আহত হয় ।স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন । বরিশাল নেয়ার পথে লেবুখালী ফেরিঘাটে জসিম উদ্দিনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় পরে। এতে দুই যাত্রী গুরুতর আহত হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, আহত দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত রুবেলের ভাই দুলাল পাহলান বলেন, জসিম ও রুবেল সাগরে মাছ ধরার জন্য মোটর সাইকেল যোগে বাড়ি থেকে কলাপাড়া আসতে ছিল।

তিনি আরো বলেন জসিম লেবুখালী ফেরি ঘাটে মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্বার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!