গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিক মো. আকতার হোসেন (৩৫) উপজেলার গোলখালী গ্রামের মো. মজিবর ঢালীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের আনন্দ পাড়ার সমীর কর্মকারের নির্মানাধীন তিনতলা পাকা ভবনের ছাদের উপরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্মানাধীন পাকা ভবনের কাজ শেষে নিচে নামার সময় ওই নির্মান শ্রমিক অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!