গলাচিপায় পৃথক ঘটনায় কীটনাশ খেয়ে এক কিশোরী ও যুবকের আত্মহত্যা | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় পৃথক ঘটনায় কীটনাশ খেয়ে এক কিশোরী ও যুবকের আত্মহত্যা

গলাচিপায় পৃথক ঘটনায় কীটনাশ খেয়ে এক কিশোরী ও যুবকের আত্মহত্যা

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় পৃথক স্থানে আলাদা ঘটনায় একদিনে এক কিশোরী ও এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। ঘটনা দুটি ঘটেছে সোমবার উপজেলার গজালিয়া ও চিকনিকান্দি ইউনিয়নে। গলাচিপা থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানাগেছে। পুলিশ সূত্র জানায়, গলাচিপার গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের শাহীন খানের মেয়ে অন্তরা (১৬) সোমবার বিকেলে পারিবারিক কলোহের জের ধরে বাড়িতে রাখা কীটনাশক (বিষ ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় দেখতে পেলে সোমবার বিকেল ৪টার দিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। রাতে অন্তরার অবস্থার আরো অবনতি হলে ওই রাতেই পটুয়াখালী থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল নেয়ার সময় বরিশালের কাছাকাছি পথে রাতেই অন্তরার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে লাশ গ্রামের বাড়ি গজালিয়া নিয়ে আসলে পুলিশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে। অপর দিকে, উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামের রনি মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৫) পারিবারিক কলোহের জের ধরে কীটনাশক (বিষ ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন দেখতে পেয়ে সোমবার দুপুরে গলাচিপা স্বাস্থ’্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গ্রামবাসী জানায়, রাসেল দুই বিয়ে করায় তার পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকতো। এ দুটি ঘটনায় পুলিশ আলাদা দুটি ইউডি মামলা করেছে। দুইটি লাশই ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তরা আত্মহত্যা প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!