শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি কলাপাড়ায় ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা
কলাপাড়ায় গাঁজাসহ এক যুবককে আটক

কলাপাড়ায় গাঁজাসহ এক যুবককে আটক

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বাদুরতলী বাঁধঘাট গ্রামে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলা টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের শাহজাহান হাওলাদারের পুত্র মোঃ কাইউম হাওলাদার (২৮) দীর্ঘদিন যাবৎ এলাকায় পুলিশের সোর্স পরিচয় দানকারী একজনের ছত্রছায়ায় মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে আসছে।কিছুদিন আগে সোর্সের সাথে কাইউমের সম্পর্কের অবনতি ঘটে। ১৪ আগষ্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাদুরতলী শাহজাহান হাওলাদার এর বাড়ীর সামনে থেকে এস, আই মোঃ আবুল হোসেন, এ এস আই মোঃ তাওহীদ হোসেন ও এ এস আই জামান হোসেন যৌথ অভিযান চালিয়ে কাইউম হাওলাদারকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কাইউমের দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরনের আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাইউম হাওলাদার দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!