“বরিশাল দিগন্ত’র” সম্পাদক হলেন সাংবাদিক মুরাদ হোসাইন | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
“বরিশাল দিগন্ত’র” সম্পাদক হলেন সাংবাদিক মুরাদ হোসাইন

“বরিশাল দিগন্ত’র” সম্পাদক হলেন সাংবাদিক মুরাদ হোসাইন

বরিশাল অফিসঃ

অনলাইন নিউজ পোর্টাল বরিশাল দিগন্ত এর সম্পাদকের দায়িত্বভার গ্রহন করলেন সাংবাদিক মুরাদ হোসাইন। গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ দায়িত্বভার গ্রহন করেন তিনি। সাংবাদিক মুরাদ হোসাইন দীর্ঘদিন যাবত বরিশাল থেকে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে বরিশাল থেকে প্রকাশিত “”দৈনিক আজকের পরিবর্তন”” পত্রিকার মাধ্যমে বরিশাল মিডিয়ায় তার পথচলা শুরু করেন। এরপর থেকে তার স্বচ্ছ ও দায়িত্বশীল কাজের দ্বারা তিনি বরিশাল থেকে প্রকাশিত ” দৈনিক দেশ জনপদ, “দৈনিক কলমের কণ্ঠ”, দৈনিক আজকের সুন্দরবন”, দৈনিক মতবাদ”, দৈনিক বরিশালের আজকাল, দৈনিক আমাদের বরিশালসহ একাধিক প্রিন্ট মিডিয়ায় সুনামের সহিত কাজ করেছেন। বর্তমানে তিনি বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল টাইমস’ এর যুগ্ম বার্তা সম্পাদক পদে এবং দৈনিক আজকের তালাশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। “বরিশাল দিগন্ত” অনলাইন পোর্টালে যোগদান প্রসঙ্গে সাংবাদিক মুরাদ হোসাইন জানান, আমরা স্বচ্ছ ও জবাবদিহীতামূলক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সর্বদা জনসাধারনের আস্থা অর্জনে সচেষ্ট থাকবো। “বরিশাল দিগন্ত” সর্বদা ভুক্তভোগী ও জনসাধারণের কল্যানমুখী নিউজ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!