শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বেনাপোল পুটখালী সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

বেনাপোল পুটখালী সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাত রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশু রয়েছে।

আটককৃতরা হলো, আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), মোসাম্মৎ খুশির বেগম (২১), সৈয়েদুল কাউসার (২১), কোনাইস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও শিশু মোহাম্মদ সালমান (১৮ মাস)।

খুলনা বিজিবি-২১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন খবরে বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার জেলার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারত যাওয়ার জন্য এসেছিল।

তিনি আরো বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!