শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩

শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক-৩

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের শার্শা সীমান্তের শালকোনা ফুলসরা মাঠের মধ্যে বুধবার গভীর রাতে ২৪ কেজি গাঁজা সহ ৩ মাদক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকৃতরা হলো,শার্শা থানাধীন শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (২২) শফিকুলের ছেলে রিয়াদ (২০) ও আশরাফুলের ছেলে সবুজ (২৭) তারা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। কিছু অসাধু মাদক ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সীমান্তে বিজিবি’র কঠোর নিরাপত্তা থাকার মধ্যেও মাদক ব্যাবসায়ীরা তাদের মাদকে বিভিন্ন কৌশলে দেশের ভেতর প্রবেশ করে সু- কৌশলে অন্যান্য অঞ্চলে পাঠাচ্ছে।

৪৯ বিজিবির কর্মান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানায়, আটকৃতদের মাদকদ্রব্য সহ বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!