গলাচিপার সন্তান কেন্দ্রীয় নেতা মামুন আজাদের করোনা পজেটিভ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপার সন্তান কেন্দ্রীয় নেতা মামুন আজাদের করোনা পজেটিভ

গলাচিপার সন্তান কেন্দ্রীয় নেতা মামুন আজাদের করোনা পজেটিভ

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপা উপজেলার কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি মো. মামুন আজাদ করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় নেতা মামুন আজাদ জানান, আমার বেশ কয়েক দিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় রিপোর্ট আসে। রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এ বিষয়ে মামুন আজাদ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়তে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে জনগণের সেবায় মাঠে থেকে কাজ করেছি। দলীয় ও সরকারী সাহায্য সহযোগিতা মানুষের দাড়প্রান্তে পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আমি করোনায় আক্রান্ত হয়েছি। গলাচিপা উপজেলাবাসীসহ আমি দেশবাসী সবার কাছে আমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। যাতে আমি আবার সুস্থ হলে জনগণের পাশে থেকে কাজ করতে পারি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!