তালতলীতে টাকা লগ্নি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার! | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
তালতলীতে টাকা লগ্নি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার!

তালতলীতে টাকা লগ্নি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার!

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী গ্রামের টাকা লগ্নি ব্যবসায়ী আলী হোসেন তালুকদার (৫৮) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গলায় পরিধেয় কাপড় পেচানো অবস্থায় তার বাড়ীর বাগানের ডোবা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার ছোটবগী গ্রামের আলী হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় টাকা লগ্নির ব্যবসা করে আসছিল। শুক্রবার দিবাগত রাতে খাবার শেষে তার কক্ষে ঘুমাতে যায়। ওই রাতেই তার কক্ষ বাহির থেকে তালা দেয়া দেখে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। কিন্তু কোথায় তাকে সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে তার মরদেহ প্রতিবেশীরা তার বাড়ীর বাগানের ডোবায় পরিধেয় কাপড় পেচানো অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মোহাররম আলী, সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম ও ওসি মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। নিহতের পরিবারের দাবী নিহত আলী হোসেন তালুকদারকে ব্যবসার জের ধরে দুর্বৃত্তরা হত্যা করে কাপড় পেচিয়ে ডোবায় ফেলে রেখে গেছে।
নিহত আলী হোসেন তালুকদারের ছেলে মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ব্যবসার জের ধরে তার বাবাকে দুর্বৃত্তরা হত্যা করে কাপড় পেচিয়ে ডোবায় ফেলে রেখে গেছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আমি মামলা করবো।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!