শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় উপ নির্বাচনে জমজমাট প্রচার-প্রচারণা

গলাচিপায় উপ নির্বাচনে জমজমাট প্রচার-প্রচারণা

গলাচিপা প্রতিনিধিঃ

গলাচিপায় আর মাত্র ৫ দিন পরই ১০ অক্টোবর ২০২০ইং আসন্ন ৪নং পানপট্টি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উপ নির্বাচন। গলাচিপা উপজেলায় পানপট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর মোস্তফা মিয়া মারা যাওয়ার পরে ২৯ মার্চ, ২০২০ইং এই উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারনে উপ নির্বাচনের দিনটি স্থগিত রাখা হয়েছিল। ভোটের দিন যতই অগ্রসর হচ্ছে প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে। ৮নং ওয়ার্ডের উপ নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মো. ইব্রাহিম হোসেন (স্বপন) টিউবওয়েল মার্কা, অন্য প্রার্থী আবদুল মালেক প্যাদা ফুটবল মার্কা। দু’জনই এই ভোট যুদ্ধে সমান তালে নিজেদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মাঝেও ব্যাপক ভাবে নির্বাচনী উৎসাহ লক্ষ্য করা গেছে। এ বিষয় নিয়ে গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ১০ অক্টোবর ২০২০ইং ১টি ওয়ার্ডে নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। আশা করছি নির্বাচন সুষ্ঠ এবং সুন্দর হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!