সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে সাত বছরের শিশু কন্যা ধর্ষনের ঘটনায় মামলা

তালতলীতে সাত বছরের শিশু কন্যা ধর্ষনের ঘটনায় মামলা

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী গ্রামের সাত বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক সোহেল প্যাদাকে আসামী করে রবিবার রাতে তালতলী থানায় মামলা করেন।
জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব চুনাখালী গ্রামের দিন মজুরের সাত বছরের শিশু কন্যাকে তালতলী উপজেলার শারিকখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে সোহেল প্যাদা লুকোচুরি খেলার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বখাটের ধর্ষণে শিশু কন্যার গুপ্তাঙ্গ বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়ে রক্তক্ষরণ হয়। ধর্ষণের ঘটনা কাউকে বললে বখাটে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। বখাটের ভয়ে ওই শিশুটি এ ঘটনা কাউকে জানায়নি। শরীরের যন্ত্রনা সইতে না পেরে শনিবার বিকেলে শিশুটি নানীর কাছে তল পেটে ব্যথার কথা জানায়। ওইদিন রাত সাড়ে সাতটার দিকে শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতে শিশু কন্যার বাবা বাদী হয়ে বখাটে সোহেল প্যাদাকে একমাত্র আসামী করে তালতলী থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামী এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে আসামী করে মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!