কলাপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদালতের শোকজ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা
কলাপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদালতের শোকজ

কলাপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তাকে আদালতের শোকজ

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়ায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা আখতারকে শোকজ করেছেন আদালত। রবিবার (৪অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার লতাচাপলি ইউনিয়নের আছালত খাঁ পাড়া গ্রামের রুস্তম হাওলাদার এর পুত্র ছগির হাওলাদার দাম্পত্য কলহের জেরে স্ত্রী দুলিয়া বেগম সহ ৫জনের বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্নালঙ্কার চুরির অভিযোগ এনে ১০ ডিসেম্বর ২০১৯ একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মামলায় বর্নিত অভিযোগের বিষয়ে আদালতে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘদিনেও মহিলা বিষয়ক কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায় রবিবার (৪অক্টোবর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত তাকে শোকজ করেন।
আদালতের বে  সহকারী মো: ফেরদৌস মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাছলিমা আখতারকে স্বশরীরে তলব করেছেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিজ্ঞ ট্রাইব্যুনাল সম্প্রতি এ আদেশ প্রদান করেন। বিজ্ঞ ট্রাইব্যুনালে তার স্বাক্ষরিত দু’রকমের তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ায় তাকে স্বশরীরে তলব করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। তবে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেছেন মামলায় বর্নিত ঘটনার সাথে অবিকল রেখে বাদী পক্ষের সাফাই গাওয়া প্রথম প্রতিবেদনটি তার স্বাক্ষর, অফিসের সীল জাল করে দাখিল করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!