গলাচিপা ও রাঙ্গাবালীতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপা ও রাঙ্গাবালীতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

গলাচিপা ও রাঙ্গাবালীতে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো শুরু

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীতে ৪৮ হাজার ৯’শ ৮৬ শিশুকে রোববার সকাল থেকে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। খাওয়ানো চলবে চলতি মাসের ১৭ পর্যন্ত। ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ভিটামিন খাওয়ানো হবে। ছয় থেকে ১২ মাস বয়সের শিশুদের নীল ক্যাপসুল দেয়া এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মনিরুল ইসলাম বলেন, এই ক্যাম্পেইনের সাথে জড়িত কর্মীদের সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে এবং করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে তাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। ‘আশা করি কোনো শিশু টিকা খাওয়া থেকে বাদ পড়বে না, এমনকি কেউ বাদ পড়লেও তাদের পরে খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না।’ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলায় মোট কেন্দ্র ৪৩৩টি, স্বাস্থ্য-সহকারী ১৫ জন এবং সেচ্ছা-সেবক ৮৬৬ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!