শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও চন্দন কাঠসহ পাচারকারী আটক-২

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও চন্দন কাঠসহ পাচারকারী আটক-২

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের ব্রীজের পাশ থেকে ও পুটখালী থেকে সোমবার (৫ই অক্টোবর) সকালে পৃথক অভিযানে  ভারত থেকে পাচার করে আনা ২৪০ বোতল ফেন্সিডিল,৪ কেজি গাঁজা ও ১৭ কেজি চন্দন কাঠসহ দুই পাচারকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পৌরসভা এলাকার বড়আঁচড়া গ্রামের  আব্দুল মুজিদের ছেলে ফয়সাল হোসেন (১৯) ও পোর্ট থানাধীন  পুটখালী উত্তরপাড়ার রুহুল আমিনের ছেলে তরিকুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেন্সিডিলসহ ফয়সালকে আটক করা হয়। তবে এসময় তার সহযোগী দুই মাদক ব্যবসায়ী সুযোগ বুঝে পালিয়ে যায়।

অপরদিকে, সোমবার গভীর রাতে পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি চন্দন কাঠসহ তরিকুল নামে এক চোরাচালানীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানী মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!