শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ, নম্বর বণ্টন নিয়ে বিতর্ক কলাপাড়ায় জমি নিয়ে সং’ঘ’র্ষ, নারী ইউপি সদস্য হাসপাতালে; থানায় অভিযোগ কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হানা, ১২ জেলে আ’হ’ত, মালামাল লু’ট কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, ১২ জুলাইযোদ্ধাকে সংবর্ধনা আলীপুরে ব্যবসায়ীকে কু’পি’য়ে ও পি’টি’য়ে জ’খ’মে’র মা’ম’লায় প্রধান আ’সা’মি গ্রে’প্তা’র পটুয়াখালী বন্দর নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন অন্তর কলাপাড়ায় মেগা প্রকল্পে জীবিকা সংকট: গণগবেষণা আমতলীতে কাজ শেষ না হতেই সড়ক দেবে গেছে; কাজের অনিয়মের অভিযোগ স্থানীয়দের কলাপাড়ায় মা’রধ:র, হ-ত্যাচেষ্টার অভিযোগে শ্বশুরবাড়ির ৮ জনের বি’রু’দ্ধে মা’ম’লা কলাপাড়ায় সাংবাদিক ফোরামের সম্মাননা পেলেন এস এম আলমগীর হোসেন
আমতলীতে গরু চোর চক্রের হোতাসহ চার সদস্য গ্রেফতার

আমতলীতে গরু চোর চক্রের হোতাসহ চার সদস্য গ্রেফতার

আমতলী প্রতিনিধি।।

আমতলী উপজেলার গরু চোর চক্রের চার সদস্য গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এদের গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃত চারজনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, আমতলী উপজেলার একটি গরু চোর চক্র দীর্ঘদিন ধরে এলাকার গরু চুরি করে আসছিল।এরা পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে চুরি করছিল। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘটখালী গ্রামের খলিলুর রহমান হাওলাদারের তিনটি গরু ওই চোর চক্র চুরি করে নিয়ে যায়। শুক্রবার সকালে গরুর মালিক খলিলুর রহমান আমতলী থানায় গরু চুরির বিষয়ে একটি অভিযোগ দেন। খবর পেয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কাউনিয়া থানার পুর্ব হরিনগর গ্রামের জাকির সিকদারের বাড়ীতে অভিযান চালায়। ওই সময় জাকিরের বাড়ী থেকে তিনটি গরু উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়। চোর চক্রের হোতা জাকিরের তথ্যমতে আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোঃ মজিবুর রহমান, আল-আমিন ও সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এদের বিরুদ্ধে গরুর মালিক খলিলুর রহমান বাদী হয়ে আমতলী থানায় চুরির মামলা দায়ের করেছে। পুলিশ গ্রেফতারকৃত চার চোরকে সোমবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, চোর চক্রের হোতাসহ চার সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!