গলাচিপায় চাই ও ঝাকি জাল তৈরীতে ব্যস্ত মাছ শিকারী | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় চাই ও ঝাকি জাল তৈরীতে ব্যস্ত মাছ শিকারী

গলাচিপায় চাই ও ঝাকি জাল তৈরীতে ব্যস্ত মাছ শিকারী

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

গলাচিপায় খাল-বিলে বর্ষার পানি নামতে শুরু করছে। এরই মধ্যে গ্রামগঞ্জের খালে বিলে বিভিন্ন পন্থায় শিকারীরা মাছ শিকার করছেন। উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের পরেশ মিস্ত্রী (৫০) এলাকায় এমনই একজন মাছ শিকারী চাই ও ঝাকি জাল তৈরী করে ব্যস্ত সময় পার করছেন। এই অ লের বিভিন্ন রাস্তাঘাট ও খালে ভরাটের কারণে পানি নিস্কাশনে বাঁধাগ্রস্ত হলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। আর কিছুদিন পরেই খাল, বিল ও ডোবার পানি প্রায় হাঁটুতে পরিণত হবে। এখানকার মানুষজন অনেকেই চাই দিয়ে মাছ শিকার করে থাকেন। আবার অনেকে শখ করে ঝাকি জাল নিয়ে নেমে পরেন মাছ শিকারে। ডোবা, পুকুর, খাল, বিলের পানি কম থাকায় পানি সেচে মাছ ধরে আনন্দ পেয়ে থাকেন। ছোট বড় অনেকেই কাদা পানিতে মাছ ধরে উল্লাস প্রকাশ করেন। দেখা গেছে, এখানকার কোনও কোনও জায়গায় এখনও প্রায় ৪/৫ হাত পানি রয়েছে। পানি আস্তে আস্তে কমে আসছে। পানিতে দেশী বিভিন্ন জাতের প্রচুর দেশী মাছ রয়েছে। এসব মাছ শিকারের জন্য অনেকেই জাল, ভেসাল, বড়সি, টেঁটাসহ বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন। বাঁশের ফালিগুলো সাজিয়ে গুন রশি দিয়ে নিখুত হাতের কারসাজিতে বাঁধা হচ্ছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ২০টি চাই তৈরী করছেন তারা। এসময় দিনমজুররা বলেন, দৈনিক ৬শ’ টাকা রোজে তারা চাই ও জাল তৈরীর কাজ করছেন। ৩ সুতা ও চার সুতা দিয়ে ছোট বড় ফাসের বিভিন্ন ধরনের ঝাকি জাল, ¯øুইজ জাল, মই জাল, খুচনি জাল তৈরি করছেন তারা। গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের জেলে জালাল প্যাদা জানান, আমরা শুকনা মৌসুমে চাই, ঝাকি জাল, মই, বেড় জাল ইত্যাদি বিভিন্ন ধরনের জাল তৈরি করে দেশী কই, শিং, পুটি, খলিসা, টাকি, শোলসহ ছোট ছোট বিভিন্ন জাতের মাছ ধরি। দেশী মাছের চাহিদা থাকায় স্থানীয় হাট বাজার আড়তে এ সব মাছ বিক্রি করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!