আমতলীতে ভুয়া এসআই গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে ভুয়া এসআই গ্রেফতার

আমতলীতে ভুয়া এসআই গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ
চন্দনসা ত্রিপুরা ওরফে ওসমান গনি নামের এক ভুয়া পুলিশের এসআই গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের বাঁধঘাট হোটেল ডিলাক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় প্রতারনার মামলা হয়েছে। পুলিশ শনিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, খাগড়াছড়ি সদর উপজেলার বড়রাইতৈসাপাড়া গ্রামের শুভরঞ্জন ত্রিপুরার ছেলে চন্দনসা ত্রিপুরা গত দুই বছর ধরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করে আসছিল। ওইখান থেকে একটি ওয়াকিটকি চুরি করে গত জুন মাসে পালিয়ে যায়। ওই সময় থেকেই তিনি পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার প্রতারনা করে আসছে। শুক্রবার রাতে চন্দনসা আমতলী পৌর শহরের হোটেল ডিলাক্সের সামনে রিক্সা চালক সিদ্দিকুর রহমানের কাছে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভ্রান্তিমুলক কথা বলে। এতে রিক্সা চালকের সন্দেহ হয়। পরে তিনি আমতলী থানায় খবর দেয়। খবর পেয়ে ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই মহিউদ্দিন অভিযান চালিয়ে তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও পুলিশের একটি কটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুয়া পুলিশের এসআই চন্দনসা ত্রিপুরার নামে আমতলী থানায় প্রতারনা মামলা করা হয়েছে। পুলিশ তাকে শনিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ভুয়া পুলিশের এসআই চন্দনসা ত্রিপুরার বিরুদ্ধে থানায় প্রতারনা মামলা হয়। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!